রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

রায়পুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

 à¦°à¦¾à§Ÿà¦ªà§à¦° (লক্ষ্মীপুর) সংবাদাতা : লক্ষ্মীপুরে রায়পুরে মোল্যারহাট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ৩৫টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজয়ীদের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক এ এস এম ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন স্কুল পরিচালানা কমিটির সদস্য শাহ আলম লিটন মোল্যা, আবদুল আল মামুন, স্কুলের সহ প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারি শিক্ষক আব্দুল লতিফ, সাংবাদিক মুকুল পাটওয়ারী, নজরুল ইসলাম প্রমুখ।

এসময় অতিথিবৃন্দ বিদ্যালয়ের মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে à¦¸à¦®à¦¾à¦ªà§à¦¤à¦¿ ঘটে।

অনলাইন আপডেট

আর্কাইভ